উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর-যুক্তিসহ লিখ।
উত্তর: উদ্দীপকের চিত্র-A তে ওষুধ সেবনের এবং চিত্র-B তে সবজিক্ষেতে কীটনাশক ছিটানোর ছবি দেখানো হয়েছে। কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। কীটনাশক জমির পোকামাকড় নিধনের কাজে ব্যবহার করা হয়। অতিরিক্ত কীটনাশক প্রয়োগ ফসলের ক্ষতি করে। কীটনাশক প্রয়োগে কোনো বাছ বিচার ছাড়াই পোকা মারা যায়। এগুলোর মধ্যে ফসল উৎপাদনে উপকারী পোকামাকড়ও মারা যায় যা পরিবেশ ও ফসল দুটির জন্যই ক্ষতিকর। অতিরিক্ত কীটনাশক প্রয়োগে মাটির গুণাগুণ নষ্ট হতে পারে ফলে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টিগুণ গ্রহণ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হবে। আবার অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদী-নালা, খালবিলের পানিতে মিশে। তখন পানিতে বিদ্যমান মাছের খাবার যেমন: জুপ্লাঙ্কটন, ছোট পোকামাকড় ইত্যাদি মারা যায়। ফলে মাছের খাদ্য সংকট তৈরি হয়। আবার এসকল কীটনাশকের কোনো কোনোটির কিছু অংশ উদ্বায়ী হওয়ায় তা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে। এভাবে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার জলজ পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। তাই চিত্র-B এর কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর।
SSC রসায়ন অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর-যুক্তিসহ লিখ।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর


