উদ্দীপকের A নং চিত্রে রসায়ন কীভাবে সম্পর্কিত- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের A নং চিত্রে অসুস্থ ব্যক্তির ঔষধ সেবনের চিত্রটি দেখানো হয়েছে। জীবাণু সংক্রমণের কারণে মানুষ বছরের বিভিন্ন সময়ে কলেরা, টাইফয়েড, যক্ষ্মা, জ্বর প্রভৃতি রোগে আক্রান্ত হয়। রসায়নের জ্ঞান ব্যবহার করে এসব রোগের ঔষুধ তৈরি করা হয়। বিভিন্ন রাসায়নিক পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে বিভিন্ন ধরনের ঔষুধ তৈরি করা হয়। এই ঔষধ শরীরে প্রবেশ করে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে ফেলে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানুষ সুস্থ হয়ে যায়। যেমন: 'আমাদের। পাকস্থলীতে অতিরিক্ত এসিড নিঃসরিত হলে পেটে এসিডিটির সমস্যা হয়। এই এসিডিটি থেকে পরিত্রাণের জন্য আমরা এন্টাসিড সেবন করি কেননা এন্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে যা পেটের অতিরিক্ত এসিডকে প্রশমিত করে। সুতরাং শরীর সুস্থ রাখতেও রসায়নের ভূমিকা অনস্বীকার্য।
SSC রসায়ন অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১ : রসায়নের ধারণা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের A নং চিত্রে রসায়ন কীভাবে সম্পর্কিত- ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর


