ভূমিকম্পের পূর্বে সৃষ্ট শব্দ আমরা শুনতে পাই না কেন? — ব্যাখ্যা করো।
উত্তর: ভূমিকম্পের পূর্বে পৃথিবীর অভ্যন্তরের কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। এসব শব্দের কম্পাঙ্ক সাধারণত খুব কম হয়, যাকে শব্দের্তর শব্দ বা ইনফ্রাসাউন্ড বলা হয়। মানুষের কান সাধারণত ২০ হার্টজ থেকে ২০০০০ হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পাই। কিন্তু ভূমিকম্পের পূর্ববর্তী শব্দের কম্পাঙ্ক ২০ হার্টজের কম হওয়ায় আমরা তা শুনতে পাই না। কিছু প্রাণী এই শব্দ অনুভব করতে পারে বলে তারা ভূমিকম্পের আগমুহূর্তে অস্বাভাবিক আচরণ করে। অর্থাৎ, ভূমিকম্পের পূর্বে সৃষ্ট শব্দ মানুষের শ্রবণসীমার বাইরে হওয়ায় আমরা তা শুনতে পাই না।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · সৃজনশীল
ভূমিকম্পের পূর্বে সৃষ্ট শব্দ আমরা শুনতে পাই না কেন? — ব্যাখ্যা করো।
উত্তর