হাতি কর্তৃক সৃষ্ট শব্দ হাতি শুনলেও মানুষ শুনতে পায় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: হাতি খুব নিম্ন কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করতে পারে, যাকে শব্দেতর শব্দ বা, ইনফ্রাসাউন্ড বলে। এই শব্দের কম্পাঙ্ক সাধারণত 20 হার্জের কম হয়। মানুষের কানের শ্রবণসীমা 20 হার্জ থেকে 20000 হার্জ পর্যন্ত হওয়ায় মানুষ এই শব্দ শুনতে পায় না। কিন্তু হাতিরা এই নিম্ন কম্পাঙ্কের শব্দ শুনতে সক্ষম। তাই এক হাতি দূরে থাকা অন্য হাতির সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে। এ কারণে হাতি কর্তৃক সৃষ্ট শব্দ হাতি শুনলেও মানুষ শুনতে পায় না।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · সৃজনশীল
হাতি কর্তৃক সৃষ্ট শব্দ হাতি শুনলেও মানুষ শুনতে পায় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর