সমতল আয়নায় সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়- ব্যাখ্যা করো।
উত্তর: সমতল আয়নায় আলোকরশ্মি অভিলম্বভাবে আপতিত হলে তা একই পথে ফিরে আসে। আবার তির্যকভাবে আপতিত হলে তা তির্যকভাবে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মিদ্বয় সামনের দিকে মিলিত হয় না। তবে পেছনের দিকে বর্ধিত করলে প্রতিবিম্ব আয়নার পেছনে গঠিত হয়। যেহেতু, সমতল আয়নায় আলোকরশ্মির প্রকৃত মিলন হয় না তাই এই প্রতিবিম্ব অবাস্তব হয়। তাই সমতল আয়নায় সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · সৃজনশীল
সমতল আয়নায় সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়- ব্যাখ্যা করো।
উত্তর