উদ্দীপকের দর্পণটি হতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি না? রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে রাখা হলে সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো- [চিত্র] O থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস F দিয়ে যায় এবং O থেকে বক্রতার ব্যাসার্ধ বরাবর অপর একটি আলোকরশ্মি দর্পণে লম্বভাবে আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। এ রশ্মি দুটিকে পেছনে বর্ধিত করলে এরা O [গণিত] বিন্দু থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ O [গণিত] হবে O বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। সুতরাং O [গণিত] থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব O'A [গণিত] হবে OA লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব। চিত্রানুযায়ী দেখা যায়, প্রতিবিম্বের অবস্থান: দর্পনের পিছনে। অর্থাৎ OA লক্ষ্যবস্তু দপর্ণের যে পাশে অবস্থিত তার বিপরীত পাশে। প্রকৃতি : অবাস্তব ও সোজা। আকৃতি : বিবর্ধিত।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৮ : আলোর প্রতিফলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৮ : আলোর প্রতিফলন · সৃজনশীল
উদ্দীপকের দর্পণটি হতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি না? রশ্মিচিত্রের…
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
লক্ষ্যবস্তুর O বিন্দু থেকে অবতল দর্পণে আপতিত রশ্মি দুটি প্রতিফলনের পর বিন্দুতে ছেদ করে। অতএব, বিন্দুটি O এর বাস্তব প্রতিবিম্ব। আবার প্রধান অক্ষের উপর স্থাপিত A বিন্দু থেকে আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতনের পর প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত O' লম্বই OA এর প্রতিবিম্ব।
চিত্র হতে দেখা যায়, প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব এবং উল্টো।
অর্থাৎ প্রদত্ত লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের আকৃতি হবে বিবর্ধিত এবং অবস্থান হবে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে।উত্তর
O থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস F দিয়ে যায় এবং O থেকে বক্রতার ব্যাসার্ধ বরাবর অপর একটি আলোকরশ্মি দর্পণে লম্বভাবে আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। এ রশ্মি দুটিকে পেছনে বর্ধিত করলে এরা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ হবে O বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। সুতরাং থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব O' হবে OA লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব।
চিত্রানুযায়ী দেখা যায়,
প্রতিবিম্বের অবস্থান: দর্পনের পিছনে। অর্থাৎ OA লক্ষ্যবস্তু দপর্ণের যে পাশে অবস্থিত তার বিপরীত পাশে।
প্রকৃতি : অবাস্তব ও সোজা।
আকৃতি : বিবর্ধিত।