নীল আলোতে সাদা ফুল কেমন দেখাবে- ব্যাখ্যা করো।
উত্তর: আলোর প্রতিফলন ও শোষণের কারণে আমরা রঙিন বস্তু রঙিন দেখি। কোনো বস্তু তার উপর আপতিত আলোক রশ্মিগুলোর মধ্যে নিজের রং ছাড়া বাকি সব রঙের আলো শোষণ করে নেয় এবং নিজের রং প্রতিফলিত করে। এ প্রতিফলিত রশ্মি চোখের রেটিনার কোণ কোষ দ্বারা মস্তিষ্কে রঙিন বস্তু দেখার অনুভূতি জাগায়। এখন, সাদা বস্তু সকল আলো প্রতিফলিত করে বলে তা সাদা দেখায়। তাই সাদা ফুলে নীল আলো ফেললে তা প্রতিফলন করবে বলে ফুলটিকে নীল দেখাবে। তাই শুধু নীল আলো প্রতিফলিত হবে। ফলে সাদা ফুল নীল দেখাবে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৮ : আলোর প্রতিফলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৮ : আলোর প্রতিফলন · সৃজনশীল
নীল আলোতে সাদা ফুল কেমন দেখাবে- ব্যাখ্যা করো।
উত্তর