দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন? -ব্যাখ্যা করো।
উত্তর: দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন। কারণ অবতল দর্পণ অভিসারী রশ্মিগুচ্ছ সৃষ্টি করতে বা কোনো বস্তুর বিবর্ধিত সোজা বিম্ব সৃষ্টি করতে পারে। সুবিধাজনক আকৃতির অবতল দর্পণ ব্যবহার করে চিকিৎসকগণ মুখের ভিতরের বিবর্ধিত সোজা বিম্ব দেখতে পান ফলে তাদের কাজ তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। তাই দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৮ : আলোর প্রতিফলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৮ : আলোর প্রতিফলন · সৃজনশীল
দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন? -ব্যাখ্যা করো।
উত্তর