বস্তুটি উত্তল দর্পণের সামনে রাখলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কেমন হবে রশ্মিচিত্র এঁকে বর্ণনা করো।
উত্তর: 'গ' হতে পাই, উদ্দীপকের উত্তল দর্পণটির ফোকাস দূরত্ব 10 cm। উত্তল দর্পণের সামনে যেখানেই লক্ষ্যবস্তু স্থাপন করা হয় তার প্রতিবিম্ব দর্পণের পিছনে মেরু ও প্রধান ফোকাসের মাঝে গঠিত হবে। এছাড়া উত্তল দর্পণে সর্বদা খর্বিত বিম্ব গঠিত হয়। [চিত্র] চিত্রে [গণিত] একটি উত্তল দর্পণ যার O মেরু, C বক্রতার কেন্দ্র, F প্রধান ফোকাস। প্রধান অক্ষ CO-এর বর্ধিতাংশের উপর PQ একটি লক্ষ্যবস্তু লম্বভাবে অবস্থিত। P থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার সময় F বিন্দু থেকে আসছে বলে মনে হয়। P থেকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র C বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে যায়। উভয় রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে [গণিত] বিন্দুতে মিলিত হয়। Q থেকে অপর রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে। [গণিত] থেকে প্রধান অক্ষের উপর [গণিত] লম্ব আঁকলে [গণিত] হবে PQ লক্ষ্যবস্তুর অবাস্তব বিম্ব। বিম্বের অবস্থান : দর্পণের পিছনে। বিম্বের আকৃতি : খর্বিত বা ছোট। বিম্বের প্রকৃতি : অবাস্তব ও সোজা। অর্থাৎ, উদ্দীপকের দর্পণের ক্ষেত্রে 10 cm -এর বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিদ্ব পাওয়া সম্ভব নয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৮ : আলোর প্রতিফলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৮ : আলোর প্রতিফলন · সৃজনশীল
বস্তুটি উত্তল দর্পণের সামনে রাখলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি ক…
উদ্দীপক
দন্ত চিকিৎসক নিচের চিত্রের ন্যায় AB লক্ষ্যবস্তুটিকে দর্পণের 15 cm সামনে রেখে বিম্ব পর্যবেক্ষন করলো। AB লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 6 cm.উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে একটি উত্তল দর্পণ যার O মেরু, C বক্রতার কেন্দ্র, F প্রধান ফোকাস। প্রধান অক্ষ CO-এর বর্ধিতাংশের উপর PQ একটি লক্ষ্যবস্তু লম্বভাবে অবস্থিত। P থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার সময় F বিন্দু থেকে আসছে বলে মনে হয়। P থেকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র C বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে যায়। উভয় রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে বিন্দুতে মিলিত হয়। Q থেকে অপর রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে। থেকে প্রধান অক্ষের উপর লম্ব আঁকলে হবে PQ লক্ষ্যবস্তুর অবাস্তব বিম্ব।
বিম্বের অবস্থান : দর্পণের পিছনে।
বিম্বের আকৃতি : খর্বিত বা ছোট।
বিম্বের প্রকৃতি : অবাস্তব ও সোজা।
অর্থাৎ, উদ্দীপকের দর্পণের ক্ষেত্রে 10 cm -এর বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিদ্ব পাওয়া সম্ভব নয়।