নীল আলোতে সবুজ শার্ট কালো দেখায় কিন্তু সাদা শার্ট নীল দেখায় কেন? ব্যাখ্যা করে।।
উত্তর: আলোর প্রতিফলন ও শোষণের কারণে আমরা রঙিন বস্তু রঙিন দেখি। কোনো বস্তু তার উপর আপতিত আলোক রশ্মিগুলোর মধ্যে নিজের রং ছাড়া বাকি সব রঙের আলো শোষণ করে নেয় এবং নিজের রং প্রতিফলিত করে। এ প্রতিফলিত রশ্মি চোখের রেটিনার কোণ কোষ দ্বারা মস্তিষ্কে রঙিন বস্তু দেখার অনুভূতি জাগায়। এখন, নীল আলোতে সবুজ শার্ট দেখলে শার্টটি সবুজ আলো শোষণ করে নিবে। ফলে কোনো রং প্রতিফলিত হবে না এবং শার্টটি কালো দেখাবে। কিন্তু সাদা শার্টের ক্ষেত্রে নীল সহ সকল রঙের আলো প্রতিফলিত করবে। তাই শুধু নীল আলো ফেললে নীল আলো প্রতিফলিত হবে। যার ফলে শার্টটি নীল দেখাবে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৮ : আলোর প্রতিফলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৮ : আলোর প্রতিফলন · সৃজনশীল
নীল আলোতে সবুজ শার্ট কালো দেখায় কিন্তু সাদা শার্ট নীল দেখায় কেন? ব্যাখ্যা করে।।
উত্তর