চিত্রদ্বয়ের মধ্যে কোনটি ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয় তা রশ্মিচিত্র অঙ্কনের মাধ্যমে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উভয় চিত্রের দর্পণই উত্তল দর্পণ। উত্তল দর্পণ ভিউ মিরর হিসেবে গাড়িতে ব্যবহার করা হয়। উত্তল দর্পণে গঠিত রশ্মিচিত্র একে ভিউ মিরর হিসেবে নিরাপদ ড্রাইভিং-এ কীভাবে ভূমিকা রাখে তা নিচে বিশ্লেষণ করা হলো— [চিত্র] MPM [গণিত] একটি উত্তল দর্পণ। PC এর প্রধান অক্ষ, C বক্রতার কেন্দ্র, F প্রধান ফোকাস এবং P দর্পণের মেরু। একটি বিস্তৃত লক্ষ্যবস্তু AB (গাড়ি) দর্পণের সামনে প্রধান অক্ষের উপর লম্বভাবে থাকলে A বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে M বিন্দুতে আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিটি দর্পণের প্রধান ফোকাস F থেকে আসছে বলে মনে হয়। দর্পণে বক্রতার কেন্দ্রমুখী অপর একটি রশ্মি AD লম্বভাবে দর্পণে আপতিত হওয়ায় একই পথে প্রতিফলিত হয়। এখন এই অপসারী প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছনের দিকে বাড়িয়ে দিলে এরা I বিন্দু থেকে আসছে বলে মনে হবে। সুতরাং, I বিন্দুই হবে A বিন্দুর অসদ বিম্ব। এখন I থেকে অক্ষের উপর IB লম্ব টানলে IB ই হবে AB লক্ষ্যবস্তুর অসদ বিম্ব। AB এর যেকোনো অবস্থানের জন্যই অনুরূপ বিম্ব পাওয়া যাবে। চিত্র হতে দেখা যায় যে, উত্তল দর্পণে সর্বদা অবাস্তব, সোজা এবং খর্বিত বিম্ব পাওয়া যায়। যানবাহনে ব্যাক ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করলে, যানবাহনের পিছনের অনেক বড়ো অংশের চিত্র অবাস্তব, সোজা অথচ খর্বিত দেখা যায়। ফলে খুব সহজে পেছনের অবস্থা বুঝে, সাবধানে গাড়ি চালানো যায়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৮ : আলোর প্রতিফলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৮ : আলোর প্রতিফলন · সৃজনশীল
চিত্রদ্বয়ের মধ্যে কোনটি ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয় তা রশ্মিচিত্র …
উদ্দীপক
১নং চিত্রে গুণ আকারের বিম্ব গঠিত হয়।Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
একটি উত্তল দর্পণ। PC এর প্রধান অক্ষ, C বক্রতার কেন্দ্র, F প্রধান ফোকাস এবং P দর্পণের মেরু। একটি বিস্তৃত লক্ষ্যবস্তু AB (গাড়ি) দর্পণের সামনে প্রধান অক্ষের উপর লম্বভাবে থাকলে A বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে M বিন্দুতে আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিটি দর্পণের প্রধান ফোকাস F থেকে আসছে বলে মনে হয়। দর্পণে বক্রতার কেন্দ্রমুখী অপর একটি রশ্মি AD লম্বভাবে দর্পণে আপতিত হওয়ায় একই পথে প্রতিফলিত হয়।
এখন এই অপসারী প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছনের দিকে বাড়িয়ে দিলে এরা I বিন্দু থেকে আসছে বলে মনে হবে। সুতরাং, I বিন্দুই হবে A বিন্দুর অসদ বিম্ব। এখন I থেকে অক্ষের উপর IB লম্ব টানলে IB ই হবে AB লক্ষ্যবস্তুর অসদ বিম্ব। AB এর যেকোনো অবস্থানের জন্যই অনুরূপ বিম্ব পাওয়া যাবে।
চিত্র হতে দেখা যায় যে, উত্তল দর্পণে সর্বদা অবাস্তব, সোজা এবং খর্বিত বিম্ব পাওয়া যায়। যানবাহনে ব্যাক ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করলে, যানবাহনের পিছনের অনেক বড়ো অংশের চিত্র অবাস্তব, সোজা অথচ খর্বিত দেখা যায়। ফলে খুব সহজে পেছনের অবস্থা বুঝে, সাবধানে গাড়ি চালানো যায়।