বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়- ব্যাখ্যা কর।
উত্তর: বস্তু কম্পিত হলে এটি এর সংস্পর্শের বায়ুকে আন্দোলিত করে, সেই আন্দোলন বায়ুর মধ্য দিয়ে আমাদের কানে প্রবেশ করলে আমরা শব্দ শুনতে পাই। উদাহরণস্বরূপ একটি টিউনিং ফর্ককে রাবারের তৈরি হাতুড়ি দিয়ে আঘাত করলে টিউনিং ফর্কটি কম্পিত হয় এবং শব্দ উৎপন্ন হয়। এই অবস্থায় টিউনিং ফর্কটি হাত দিয়ে ধরলে এর কম্পন বন্ধ হয়ে যায়, শব্দও সাথে সাথে থেমে যায়। এ থেকে সুস্পষ্টভাবে বুঝা যায় বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · সৃজনশীল
বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়- ব্যাখ্যা কর।
উত্তর