স্প্রিং এর তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ- ব্যাখ্যা করো।
উত্তর: একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিলে এটি সামনে পেছনে স্পন্দিত হতে থাকে। এ সময় এর বিভিন্ন অংশ সংকুচিত ও প্রসারিত হয় এবং এ মাধ্যমে তরঙ্গটি সামনে অগ্রসর হয়। আমরা জানি, কোনো তরঙ্গ যদি মাধ্যমের সংকোচন-প্রসারণের মাধ্যমে অগ্রসর হয় এবং এ সময় তরঙ্গের দিক হয় মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সমান্তরাল তবে উক্ত তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এ কারণে স্প্রিংয়ের তরঙ্গও অনুদৈর্ঘ্য তরঙ্গ।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · সৃজনশীল
স্প্রিং এর তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ- ব্যাখ্যা করো।
উত্তর