পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের কণ্ঠস্বর তীক্ষ্ম কেন? ব্যাখ্যা কর।
উত্তর: মানুষের গলার স্বরযন্ত্রে দু'টো পর্দা আছে, এদেরকে বলে স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয় এবং মানুষ কথা বলে। প্রাপ্ত বয়স্ক পুরুষদের ভোকাল কর্ড বয়সের সঙ্গে সঙ্গে দৃঢ় হয়ে পড়ে। কিন্তু নারী ও শিশুর ভোকাল কর্ড দৃঢ় থাকে না। ফলে প্রাপ্তবয়স্ক পুরুষদের গলার স্বরের কম্পাঙ্ক কম এবং নারী ও শিশুদের স্বরের কম্পাঙ্ক বেশি হয়। তাই পুরুষদের গলার স্বর মোটা কিন্তু নারী ও শিশুর কণ্ঠস্বর তীক্ষ্ম।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · সৃজনশীল
পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের কণ্ঠস্বর তীক্ষ্ম কেন? ব্যাখ্যা কর।
উত্তর