অভ্যন্তরীণ রোধের মান বাড়ালে তড়িৎ প্রবাহ কমে যায় কেন?
উত্তর: আমরা জানি, তড়িৎ বর্তনীতে তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ, বর্তনীর বহিঃরোধের সাথে শ্রেণি সংযোগে যুক্ত থাকে। যদি কোষের অভ্যন্তরীণ রোধের মান বৃদ্ধি পায়, তবে রোধের শ্রেণি সংযোগের নিয়ম [গণিত] অনুযায়ী বর্তনীর তুল্যরোধ বৃদ্ধি পাবে। যেহেতু নির্দিষ্ট তড়িচ্চালক বলের জন্য বর্তনীর মূল তড়িৎ প্রবাহ তুল্যরোধের ব্যস্তানুপাতিক, তাই অভ্যন্তরীণ রোধের মান বাড়ালে বর্তনীর তড়িৎ প্রবাহ কমে যায়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ · সৃজনশীল
অভ্যন্তরীণ রোধের মান বাড়ালে তড়িৎ প্রবাহ কমে যায় কেন?
উত্তর