আমরা কীভাবে রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি পাই ব্যাখ্যা কর।
উত্তর: আমরা যখন কোনো বস্তু দেখি তখন বস্তু থেকে আলো এসে চক্ষু লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে রেটিনায় প্রতিবিম্ব গঠন করে। রেটিনা থেকে যে নার্ভগুলো মস্তিষ্কে গেছে সেগুলো হলো রড ও কোন। এদের মধ্যে কোন কোষগুলো বর্ণ সংবেদনশীল। তিন ধরনের কোন আছেঃ নীল বর্ণ সংবেদনশীল কোন, লাল বর্ণ সংবেদনশীল কোন এবং সবুজ বর্ণ সংবেদনশীল কোন। কোনো রঙিন বস্তু যখন আমাদের চোখের সামনে আসে, তখন এই তিন ধরনের কোষগুলো বস্তুর বর্ণ অনুসারে ভিন্ন ভিন্ন ভাবে অনুরণিত হয়। কোনো বর্ণ যতই মিশ্র বা জটিল হোক না কেন, চোখ সকল বর্ণকে মাত্র এই তিনটি বর্ণে ধারণ করে। রেটিনার কোনগুলো এই ধারণকৃত তথ্য মস্তিষ্কে প্রেরণ করে। মস্তিষ্ক আবার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সকল বর্ণকে আলাদা করে দেয়। এভাবেই আমরা রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি পাই।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ · সৃজনশীল
আমরা কীভাবে রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি পাই ব্যাখ্যা কর।
উত্তর