চোখের উপযোজন ক্ষমতা ব্যাখ্যা কর।
উত্তর: যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাই চোখের উপযোজন। উপযোজন ক্ষমতার কারণে চোখের লেন্সের আকৃতি প্রয়োজন মত বদলে যায়, ফলে ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনের কারণে লক্ষ্যবস্তুর যেকোনো অবস্থানের জন্য লেন্স থেকে একই দূরত্বে অর্থাৎ রেটিনার ওপর সৃষ্ট বিম্ব গঠিত হয় এবং আমরা তা দেখতে পাই।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৯ : আলোর প্রতিসরণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৯ : আলোর প্রতিসরণ (Full Syllabus) · সৃজনশীল
চোখের উপযোজন ক্ষমতা ব্যাখ্যা কর।
উত্তর

