মানুষের দুটি চোখ থাকার সুবিধা ব্যাখ্যা কর।
উত্তর: দুটি বস্তুর প্রকৃত অবস্থান, তাদের পারস্পরিক দূরত্ব নির্ণয়ে এবং বস্তু সম্পর্কে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হওয়ার জন্য দুটি চোখের প্রয়োজন। আমাদের দুটি চোখ সামনে, তাই আমরা একই সাথে দুই চোখে দুটি প্রতিবিম্ব দেখি। আমাদের মস্তিষ্ক এই দুটি প্রতিবিম্বকে সমন্বিত করে আমাদেরকে দূরত্বের অনুভূতি দেয়। আমাদের দুটো চোখ হওয়ার কারণে আমরা যখন কোথাও তাকাই তখন আমরা দূরত্বের অনুভূতিটি পাই, এটাকে বল হয় বাইনোকুলার ভিশন। আমরা যদি এক চোখ ব্যবহার করে দেখি তখন দূরত্বের অনুভূতি থাকে না। দুই চোখের অবস্থানের সাহায্যে মস্তষ্কে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৯ : আলোর প্রতিসরণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৯ : আলোর প্রতিসরণ (Full Syllabus) · সৃজনশীল
মানুষের দুটি চোখ থাকার সুবিধা ব্যাখ্যা কর।
উত্তর

