লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হলে তাকে বলা হয়-
ক. উত্তল লেন্সের প্রধান ফোকাস
খ. উত্তল লেন্সের গৌণ ফোকাস
গ. অবতল লেন্সের প্রধান ফোকাস
ঘ. অবতল লেন্সের গৌণ ফোকাস
উত্তর: উত্তল লেন্সের প্রধান ফোকাস
ব্যাখ্যা: প্রত্যেক লেন্সেরই আলোক কেন্দ্রের দুই পাশে দুটি প্রধান ফোকাস থাকে। লেন্সের আকৃতি যাই হোক না কেন যেকোনো লেন্সের ক্ষেত্রে বিন্দু দুটি আলোক কেন্দ্র থেকে সমদূরবর্তী। উত্তল লেন্সে প্রধান ফোকাস একটি সদ বিন্দু এবং অবতল লেন্সে-একটি অসদ বিন্দু।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৯ : আলোর প্রতিসরণ (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৯ : আলোর প্রতিসরণ (Full Syllabus) · MCQ