পড়ন্ত বিকালে পাকা রাস্তায় মাঝে মাঝে পানির মতো দেখা যায় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: গ্রীষ্মকালে প্রখর রোদে পীচঢালা পথ ও তদসংলগ্ন বায়ু উত্তপ্ত থাকে। ফলে বায়ুর ঘনত্ব নিচ হতে উপরের দিকে বাড়তে থাকে। ফলে আকাশ ও অন্যান্য বস্তু হতে আগত আলোকরশ্মি নিচে আসার সময় ঘন হতে অপেক্ষাকৃত হালকা মাধ্যমে প্রবেশ করে। এ সময় প্রতিক্ষেত্রে আপতন কোণের মান বৃদ্ধি পেতে থাকে এবং এক সময় আপতন কোণের মান সংকট কোণের মান অপেক্ষা বৃহত্তর হয়। তখনই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ফলে আলোকরশ্মি রাস্তা বা নিচ হতে আসছে বলে মনে হয়। এখন, যেহেতু আমরা নিথর পানিতে আকাশের বিম্ব দেখে অভ্যস্ত, কাজেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে আকাশের বিম্ব দেখে আমরা স্বভাবতই ধরে নেই যে, রাজপথ ভেজা। এটি মরীচিকা নামে পরিচিত।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৯ : আলোর প্রতিসরণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৯ : আলোর প্রতিসরণ (Full Syllabus) · সৃজনশীল
পড়ন্ত বিকালে পাকা রাস্তায় মাঝে মাঝে পানির মতো দেখা যায় কেন? ব্যাখ্যা করো।
উত্তর

