একটি সমকোণী ত্রিভুজের উন্নতি কোণ 45° হলে অবনতি কোণের মান কত?
ক. 90°
খ. 45°
গ. 60°
ঘ. 135°
উত্তর: 45°
ব্যাখ্যা: সমকোণী ত্রিভুজের ভূমি ও অতিভুজের মধ্যকার কোণকে উন্নতি কোণ বলে। [চিত্র] দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ ABC তে, C বিন্দুর সাপেক্ষে A বিন্দুর উন্নতি কোণ 45°। A বিন্দুতে ভূ-রেখা BC এর সমান্তরাল AD আঁকি। ∴ A বিন্দুতে C বিন্দুর অবনতি কোণ ∠DAC = ∠ACB = 45° [একান্তর কোণ বলে] অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC গণিত Chapter 10 : দূরত্ব ও উচ্চতা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গণিত · Chapter 10 : দূরত্ব ও উচ্চতা (Full Syllabus) · MCQ




