3 + 8 + 13 + ... ... ...+ 73 ধারাটি- (i) একটি সসীম ধারা (ii) একটি সমান্তর ধারা (iii) এর 11 তম পদ 53 নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: প্রদত্ত ধারা, 3 + 8 + 13 + ... ... ...+ 73 এখানে, ধারাটির শেষ পদ 73 যা নিদিষ্ট। সুতরাং, (i) নং সঠিক। ধারাটির ১ম পদ a = 3, সাধারণ অন্তর d = 8 − 3 = 13 − 8 = 5। অর্থাৎ ধারাটির যেকোন পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান। তাই ধারাটি একটি সমান্তর ধারা। সুতরাং, (ii) নং সঠিক। ধারাটির 11 তম পদ = a + (n−1)d = 3 + (11−1)×5 = 3 + 50 = 53। সুতরাং, (iii) নং সঠিক।
SSC গণিত Chapter 13 : সসীম ধারা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গণিত · Chapter 13 : সসীম ধারা (Full Syllabus) · MCQ