"নিজের প্রতি যত্নশীলতা সেঁজুতিকে প্রশংসার দাবিদার করেছে।”- বিশ্লেষণ করো।
উত্তর: "নিজের প্রতি যত্নশীলতা সেঁজুতিকে প্রশংসার দাবিদার করেছে।” মন্তব্যটি যথার্থ। ব্যক্তির আকর্ষণীয় ব্যক্তিত্বের অন্যতম শর্ত হলো সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। সুস্বাস্থ্য গঠনের জন্য প্রয়োজন দেহের পরিছন্নতা ও যত্ন। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে মানবদেহ গঠিত যথা- হাত, পা, দাঁত, চোখ, নখ, কান, নাক, গলা, চুল, ত্বক ইত্যাদি। এই অঙ্গপ্রত্যঙ্গগুলোর পরিচ্ছন্নতার সার্বিক রূপই হলো দৈহিক পরিছন্নতা। ব্যক্তিগত স্বাস্থ্য অটুট রাখাই দৈহিক পরিচ্ছন্নতার উদ্দেশ্য। অঙ্গপ্রত্যঙ্গের যত্নের মাধ্যমে দাঁত, ত্বক, চুল তথা সমগ্র দেহাবয়ব মোহনীয় হয়ে উঠলে মানসিক জড়তা দূর হয়ে ব্যক্তিত্বের দৃঢ়তা ফুটে উঠে। নিজেকে ব্যক্তিত্বসম্পন্নভাবে সবার সামনে প্রকাশ করতে কোনো সংকোচ থাকে না। সুতরাং বলা যায়, নিজের প্রতি যত্নশীলতা সেঁজুতিকে প্রশংসার দাবিদার করেছে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) · সৃজনশীল
"নিজের প্রতি যত্নশীলতা সেঁজুতিকে প্রশংসার দাবিদার করেছে।”- বিশ্লেষণ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর