উদ্দীপকে মিতা কীভাবে তার কাপড়চোপড়ের যত্ন নেয় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিতা ব্যবহার্য পোশাক ও বস্ত্রাদি পোশাকের ধরন অনুযায়ী বিশেষভাবে যত্ন নেন। পরিবারে নানা ধরনের কাপড়চোপড় ব্যবহার করা হয়। এদের মধ্যে ঘরোয়া পোশাক, বাইরের পোশাক, উৎসব-অনুষ্ঠানের পোশাক, মৌসুমি পোশাক অন্তর্গত। এছাড়াও রয়েছে বিছানাপত্র এবং গৃহসজ্জার নানা টেবিলক্লথ, কুশন কভার, ন্যাপকিন, ট্রে ক্লথ প্রভৃতি। মিতা কাপড়চোপড়ের যত্নে নিম্নলিখিত বিষয়ের দিকে লক্ষ রাখেন। যেমন— * দামি কাপড়, সাধারণ কাপড় ভাগ ভাগ করে রাখেন। * বড়ো কাপড়, ছোটো ছোটো কাপড় ভাগে ভাগে সংরক্ষণ করেন যেন প্রয়োজনের সময় সহজে খুঁজে পাওয়া যায়। * কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন দেন। * লেপের কভার, বিছানার চাদর, কম্বল প্রভৃতির ভাঁজে ভাঁজে কালোজিরা, শুকনা চা পাতা কাপড়ের পুঁটলিতে বেঁধে রেখে দেন। * কাপড়ের স্যাঁতসেঁতে ভাব দূর করার জন্য মাঝে মাঝে রোদে দিয়ে শুকিয়ে নেন। পরিশেষে বলা যায়, মিতা পোশাকের স্থায়িত্ব, সৌন্দর্য ও ব্যবহারোপযোগিতা বজায় রাখার জন্য উপরিউক্ত উপায়ে যত্ন নেন।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে মিতা কীভাবে তার কাপড়চোপড়ের যত্ন নেয় তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর