রুমি কীভাবে তার দাদুর কাপড়ের যত্ন নেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রুমি তার দাদুর সাদা কাপড়গুলো ধুয়ে এতটাই যত্ন করে রাখে যে, তার দাদুর কাপড়ের উজ্জ্বলতা সাধারণত কমে না। এক্ষেত্রে রুমি সাধারণত যথাযথ পরিষ্কারকের মাধ্যমে কাপড়গুলোকে সঠিক উপায়ে ধুয়ে, শুকিয়ে অতঃপর তা সংরক্ষণ করে। কাপড়গুলো যদি পশমের হয়, তবে সে ক্ষেত্রে সাদা জামাকাপড় শেষবার পানি দিয়ে ধোয়ার সময় পানির মধ্যে কয়েক ফোঁটা সাইট্রিক এসিড বা লেবুর রস মিশিয়ে থাকবে রুমি। কারণ এতে কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এছাড়া রঙিন পশমি কাপড় ধোয়ার সময় পানিতে ভিনেগার মিশিয়ে নিলেও কাপড়ের রং ভালো থাকে। শুধু যথাযথ উপায়ে কাপড় পরিষ্কার করাই সব নয়, পোশাকের সঠিক যত্নে পোশাক সংরক্ষণ পদ্ধতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংরক্ষণ বলতে এখানে সঠিক নিয়মে রেখে দেওয়াকে বোঝায়। যেমন- স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সময়ের জন্য কাপড়ের সংরক্ষণ হবে আলাদাভাবে। এছাড়া দামি কাপড় ও সাধারণ কাপড়ের সংরক্ষণ করতে হবে আলাদা আলাদা। কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন, কালোজিরা, শুকনা চা পাতা কাপড়ের পুটলিতে বেঁধে রেখে দিলে কাপড় ভালো থাকে। শুধু তাই নয়, সংরক্ষিত কাপড় মাঝে মাঝে রোদে শুকিয়ে নিয়ে কাপড়ের স্যাঁতসেঁতে ভাব দূর করতে হয়। উদ্দীপকের রুমি এভাবেই যথাযথ উপায়ে তার দাদুর কাপড়ের যত্ন নিয়ে থাকে বিধায় কাপড়ের উজ্জ্বলতা থাকে অটুট।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) · সৃজনশীল
রুমি কীভাবে তার দাদুর কাপড়ের যত্ন নেয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর