শিমলার জন্য উক্ত রেখার পোশাক কেনার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিমলার জন্য লম্বা রেখার পোশাক কেনার কারণ হলো তার দেহের খাটো ভাব কিছুটা দূর করা এবং তাকে দেখতে যেন লম্বা মনে হয়। শিমলার স্বাস্থ্য ভালো এবং উচ্চতায় খাটো। পোশাক কিনতে গিয়ে সে আড়াআড়ি রেখার পোশাক পছন্দ করলেও অনেক চিন্তাভাবনা করে লম্বা রেখার পোশাক কিনে আনে। কেননা খাড়া বা লম্বা রেখা গম্ভীর, উদ্দেশ্যমূলক প্রচেষ্টা, সাহস, সততা ইত্যাদি প্রকাশ করে। এই রেখা সাধারণত কোনো বস্তুর দৈর্ঘ্য আপাতদৃষ্টিতে বাড়ায়। তাই এই রেখার নকশার পোশাক মোটা ও খাটো ব্যক্তির জন্য বিশেষ উপযোগী। এতে দেহের খাটো ভাব দূর হয় এবং দেখতে লম্বা মনে হয়। অপরদিকে আড়াআড়ি রেখা দৈর্ঘ্যকে হ্রাস করে এবং প্রশস্ততা বৃদ্ধি করে। যে কারণে শিমলা লম্বা রেখার পোশাক কিনেছে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
শিমলার জন্য উক্ত রেখার পোশাক কেনার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর