উর্মির দেহাকৃতির সাথে মানাসই পোশাক কীরূপ? ব্যাখ্যা করো।
উত্তর: প্রত্যেক রঙেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে ব্যক্তিকে আরও মাধুর্যময় করে তোলা যায়। আবার যে রং মানায় না, সে রঙের পোশাক পরলে মানুষকে মলিন দেখায়। উদ্দীপকে উল্লিখিত উর্মির দেহাকৃতি মোটা ও খাটো এবং গায়ের রং শ্যামলা। পরিধানকারীর দেহ ত্বকের ওপর পোশাকের রঙের প্রভাব অনেক বেশি। তাই পোশাকের রং এমনভাবে নির্বাচন করতে হবে যাতে দেহ-ত্বক বাহ্যিক দৃষ্টিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে। যেহেতু উর্মির দেহাকৃতি মোটা ও খাটো প্রকৃতির, তাই বড়ো ছাপা গাঢ় লাল বর্ণের পোশাক পরলে তাকে আরও মোটা দেখাবে। হালকা রঙের সালোয়ার, কামিজ, ওড়না, শাড়ি, ব্লাউজ ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ উর্মির জন্য মানানসই। তাছাড়া শ্যামলা বর্ণের মেয়েদের হালকা রঙের পোশাক পরিধান করলে গায়ের রং উজ্জ্বল দেখায় এবং গাঢ় রং পরিধান করলে অনুজ্জ্বল দেখায়। তাই আমি মনে করি, হালকা রঙের ছোটো ছোটো ছাপার যেকোনো পোশাক উর্মির দেহাকৃতির সাথে মানানসই।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
উর্মির দেহাকৃতির সাথে মানাসই পোশাক কীরূপ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর