সঠিক পোশাক নির্বাচন করায় আঁখিকে অপরূপ দেখায়- বিশ্লেষণ করো।
উত্তর: পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে ব্যক্তিকে আরও মাধুর্যময় করে তোলা যায়। রং চেহারার মধ্যে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। পোশাকের রং সঠিকভাবে নির্বাচন করলে সকলকেই ব্যক্তিত্বসম্পন্ন মনে হবে। বয়স, ব্যক্তিত্ব, উপলক্ষ ইত্যাদি অনুসারে পোশাকে উপযুক্ত রং নির্বাচনে ব্যক্তির আত্মবিশ্বাস ও দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়। উদ্দীপকের আঁখি লম্বা, পাতলা দেহাকৃতির এবং গায়ের রং ফর্সা। সে আড়াআড়ি রেখার লাল বর্ণের পোশাক পরিধান করায় তাকে অপরূপ দেখায়। পরিধানকারীর দেহ-ত্বকের উপর পোশাকের রঙের প্রভাব অনেক বেশি। ফর্সা মেয়েকে যেকোনো রঙের পোশাকেই সুন্দর দেখাবে। কোনো ফর্সা মেয়ে যদি নিজেকে প্রকাশ করতে চায়, তাহলে গাঢ় রঙের পোশাক পরিধান করতে পারে। তাছাড়া লম্বা, পাতলা মেয়েদের আড়াআড়ি রেখার উজ্জ্বল রঙের পোশাক বেশি মানায়। এই রেখা আপাতদৃষ্টিতে কোনো কিছুর দৈর্ঘ্যকে হ্রাস করে এবং প্রশস্ততা বৃদ্ধি করে। মেয়েদের পাতলা ভাব বাহ্যিক দৃষ্টিতে কমানোর জন্য উজ্জ্বল রঙের পোশাক বিশেষ উপযোগী। যেহেতু আঁখি লম্বা, পাতলা দেহাকৃতির এবং গায়ের রং ফর্সা, তাই আড়াআড়ি রেখায় লাল বর্ণের পোশাকটি তাকে অপরূপ সৌন্দর্যের অধিকারী ও আকর্ষণীয় করে তুলেছে। পোশাকের সাথে মানানসই সাজসজ্জার সমন্বয়ে তাকে অপরূপ দেখায়।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
সঠিক পোশাক নির্বাচন করায় আঁখিকে অপরূপ দেখায়- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর