শেয়ারFacebookWhatsApp

করিম সাহেব কোন পদ্ধতিতে খাবার পরিবেশন করেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের করিম সাহেব প্যাকেট পরিবেশন পদ্ধতিতে খাবার পরিবেশন করেন। বিভিন্ন খাবারকে মোড়কজাত করে পরিবেশন করাকে প্যাকেট পরিবেশন বলা হয়। সময়ের স্বল্পতা, দক্ষ শ্রমিকের অভাব, পরিষ্কার-পরিচ্ছন্নতার বাড়তি ঝামেলা এড়ানো ইত্যাদি কারণে ইদানীং প্যাকেট পরিবেশনের কদর বেড়েছে। সামাজিক অনুষ্ঠান; যেমন- মিলাদ, সেমিনার, ইফতার পার্টি কিংবা স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে প্যাকেট পরিবেশন সুবিধাজনক। প্যাকেট পরিবেশনে যেসব খাদ্য সরবরাহ করা হয় তা সুষম, আকর্ষণীয়, রুচিকর এবং সহজে বহনযোগ্য। যেমন- মোড়কজাত খাবার শুকনা ও হালকা হলে পরিবেশন করতে সুবিধা হয়। মোড়কজাত খাবারের মেনু তৈরি করার সময় খাদ্যের চারটি মৌলিক বিভাগ থেকে খাদ্য নির্বাচন করতে হবে। এক্ষেত্রে উদ্ভিজ্জ ও প্রাণিজ প্রোটিনের সমন্বয় করা হলে মোড়কজাত খাবারের পুষ্টিমূল্য বাড়ে। খাবারের ঘনত্ব এমন হওয়া উচিত যেন প্যাকেট ভিজে না যায়। স্কুলের বাচ্চাদের জন্য যখন প্যাকেটে লাঞ্চ পরিবেশন করা হয় তখন তা পুষ্টিকর ও আকর্ষণীয় হওয়া উচিত। এদের ক্যালরি ও প্রোটিনের দৈনিক চাহিদা [গণিত] থেকে [গণিত] অংশ এই লাঞ্চ দ্বারা পূরণ করা উচিত। অতএব সার্বিক আলোচনা থেকে বলা যায়, করিম সাহেব বাড়তি ঝামেলা এড়ানোর জন্য চমকপ্রদ প্যাকেট পরিবেশন পদ্ধতিতে খাদ্য পরিবেশন করেন।

SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন · সৃজনশীল

করিম সাহেব কোন পদ্ধতিতে খাবার পরিবেশন করেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

করিম সাহেব তার ছেলের জন্মদিনে বাড়িতে মিলাদের আয়োজন করেন। মিলাদে সমুচা, সন্দেশ ও স্যান্ডউইচ বিশেষ পদ্ধতিতে পরিবেশন করেন। ফলে অতিথিরা দ্রুত বাড়ি ফিরে যেতে পারেন। অপরদিকে, যৌথ পরিবারের গৃহিনী মরিয়ম প্রতিদিন ছেলেমেয়েদের পছন্দ অনুযায়ী শুধু মাংস রান্না করেন। তাঁর বান্ধবী ফাতেমা পরিবারের জন্য মাছ, মাংস, শাক-সবজি ছাড়াও মিষ্টিজাতীয় খাবার যেমন- ফিরনি-পায়েস রান্না করেন।

Dhaka · 2023

উত্তর

যেকোনো খাদ্য ব্যবস্থায় কী খাবার পরিবেশন করা হবে তা স্থির করে যে লিখিত খাদ্য তালিকা তৈরি করা হয় তাকেই মেনু বলে।

উত্তর

রেসিপি হচ্ছে রান্নার প্রয়োজনীয় উপকরণসমূহের তালিকা, পরিমাণ, রন্ধন পদ্ধতির লিখিত পথনির্দেশ বিশেষ। তাই রান্নায় রেসিপি প্রয়োজন। রান্নার কাজটা আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও প্রায়ই দেখা যায় কোনো না কোনো ত্রুটি থেকে যায়। একই খাবার একবার মানসম্মত ও সুস্বাদু হলেও পরবর্তী সময়ে আবার সে রকম মজাদার নাও হতে পারে। কিন্তু একই পদ্ধতিতে এবং পরিমাণমতো উপকরণ দিয়ে রান্না করলে প্রতিবারই রান্না করা বস্তুর মান একই রকম রাখা যায়। এ কারণেই তৈরি হয়েছে রেসিপি। রেসিপি এমন একটি নির্দেশক, যা কীভাবে এবং কী কী উপকরণ, কী পরিমাণ ব্যবহার করে রান্না করা হবে তার বিস্তারিত বিবরণ থাকে।

উত্তর

উদ্দীপকের করিম সাহেব প্যাকেট পরিবেশন পদ্ধতিতে খাবার পরিবেশন করেন। বিভিন্ন খাবারকে মোড়কজাত করে পরিবেশন করাকে প্যাকেট পরিবেশন বলা হয়। সময়ের স্বল্পতা, দক্ষ শ্রমিকের অভাব, পরিষ্কার-পরিচ্ছন্নতার বাড়তি ঝামেলা এড়ানো ইত্যাদি কারণে ইদানীং প্যাকেট পরিবেশনের কদর বেড়েছে। সামাজিক অনুষ্ঠান; যেমন- মিলাদ, সেমিনার, ইফতার পার্টি কিংবা স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে প্যাকেট পরিবেশন সুবিধাজনক। প্যাকেট পরিবেশনে যেসব খাদ্য সরবরাহ করা হয় তা সুষম, আকর্ষণীয়, রুচিকর এবং সহজে বহনযোগ্য। যেমন- মোড়কজাত খাবার শুকনা ও হালকা হলে পরিবেশন করতে সুবিধা হয়। মোড়কজাত খাবারের মেনু তৈরি করার সময় খাদ্যের চারটি মৌলিক বিভাগ থেকে খাদ্য নির্বাচন করতে হবে। এক্ষেত্রে উদ্ভিজ্জ ও প্রাণিজ প্রোটিনের সমন্বয় করা হলে মোড়কজাত খাবারের পুষ্টিমূল্য বাড়ে। খাবারের ঘনত্ব এমন হওয়া উচিত যেন প্যাকেট ভিজে না যায়। স্কুলের বাচ্চাদের জন্য যখন প্যাকেটে লাঞ্চ পরিবেশন করা হয় তখন তা পুষ্টিকর ও আকর্ষণীয় হওয়া উচিত। এদের ক্যালরি ও প্রোটিনের দৈনিক চাহিদা \frac{১}{৩} থেকে \frac{১}{৪} অংশ এই লাঞ্চ দ্বারা পূরণ করা উচিত। অতএব সার্বিক আলোচনা থেকে বলা যায়, করিম সাহেব বাড়তি ঝামেলা এড়ানোর জন্য চমকপ্রদ প্যাকেট পরিবেশন পদ্ধতিতে খাদ্য পরিবেশন করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মরিয়ম বেগম ও ফাতেমার মেনু পরিকল্পনার মধ্যে ফাতেমার মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত। খাদ্য গ্রহণের প্রকৃত উদ্দেশ্য হলো যেসব খাদ্য খাওয়া হয় তা যেন শরীরকে কর্মক্ষম রাখে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধিসাধন অব্যাহত রাখে এবং শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন করে তোলে। এজন্য প্রয়োজন খাদ্যের সব উপাদান সমৃদ্ধ সুষম খাদ্যের। যে কারণে বয়স (শিশু, কিশোর, বৃদ্ধ), পরিশ্রমের ধরন ইত্যাদি ক্ষেত্রে খাদ্য চাহিদা পূরণের জন্য মেনু পরিকল্পনা করা হয়। উদ্দীপকের ফাতেমা যেহেতু যৌথ পরিবারের গৃহিণী সেহেতু তার পরিবারে সব বয়সী সদস্য রয়েছে। তিনি তার পরিবারের সব সদস্যের বয়স, রুচি ও চাহিদার কথা চিন্তা করে প্রতিদিনের মেনু পরিকল্পনায় মাছ-মাংস, শাকসবজি ছাড়াও মিষ্টিজাতীয় খাবার যেমন- ফিরনি, পায়েস রাখেন। এতে করে পরিবারের সব সদস্যের পুষ্টি চাহিদা পূরণ হয়। মাছ-মাংস প্রোটিন ও স্নেহপদার্থের যোগান দিয়ে দেহ গঠন, বৃদ্ধিসাধন, ক্ষয়পূরণ ও দেহকে রক্ষণাবেক্ষণ করে থাকে। অন্যদিকে স্নেহপদার্থের প্রধান কাজ তাপ ও শক্তি সরবরাহ করা। শাকসবজি ভিটামিন ও খনিজ লবণের অভাব পূরণ করে। ভিটামিন আমাদের দেহের নিরোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেহকে সুস্থ ও সবল রাখে। দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, তাপ ও শক্তি উৎপাদন অভ্যন্তরীণ কর্মকান্ড নিয়ন্ত্রণ প্রতিটি কাজই ভিটামিনের উপস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। এছাড়া মিষ্টিজাতীয় খাবার ফিরনি ও পায়েসে দুধ, চিনি থাকায় তা পরিবারের সদস্যদের ক্যালসিয়াম, কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করে দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ফাতেমার মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত।
SSCগার্হস্থ্য বিজ্ঞানঅধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাকিরার বড়ো মামা আসবেন শুনে মা তাকে একটি পুডিং তৈরি করতে বলেন। পদ্ধতি অনুযায়ী পুডিং তৈরির জন্য সাকিরা মায়ের 'কাছে 44 জনের পরিবেশনের রেসিপি লিখে নেয়। তার মা বলেন, “যেকোনো খাদ্য প্রস্তুত করতে রেসিপি অত্যন্ত প্রয়োজনীয়।”

Combined · 2018

বুফে পরিবেশন কাকে বলে?
মেনু তৈরিতে আবহাওয়া ও মৌসুম গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
সাকিরার রেসিপি অনুযায়ী পুডিং প্রস্তুতপ্রণালি ব্যাখ্যা করো।
সাকিরার মায়ের মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মেনু তৈরিতে আবহাওয়া ও মৌসুম গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

মেনু তৈরিতে আবহাওয়া ও মৌসুম গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বুফে পরিবেশন কাকে বলে?

বুফে পরিবেশন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রমলা ও কমলা দুজনই রান্নার কাজে খুব দক্ষ। দুজনে মিলে একটি হোটেল পরিচালনা করে, যার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। রমলার কাজ রেসিপি তৈরি করে খাবার রান্না করা আর কমলার কাজ মেনু তৈরি করা। রমলা শুধু রান্নাতে গুরুত্ব দিলেও কমলার কাজ সার্বিক দিক বিবেচনা করে রমলাকেও সহযোগিতা করা।

Jessore · 2019

খাদ্য পরিবেশন কাকে বলে?
মেনু পরিকল্পনায় বৈচিত্র্য সৃষ্টি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
রমলার কাজের লক্ষণীয় দিকসমূহ ব্যাখ্যা করো।
বয়স ও লিঙ্গভেদে কমলার সিদ্ধান্তই পারে সকলের প্রয়োজনীয় চাহিদা মেটাতে। তুমি কি এর সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মেনু পরিকল্পনায় বৈচিত্র্য সৃষ্টি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

মেনু পরিকল্পনায় বৈচিত্র্য সৃষ্টি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খাদ্য পরিবেশন কাকে বলে?

খাদ্য পরিবেশন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

করিম সাহেব তার ছেলের জন্মদিনে বাড়িতে মিলাদের আয়োজন করেন। মিলাদে সমুচা, সন্দেশ ও স্যান্ডউইচ মোড়কজাত করে পরিবেশ করেন। ফলে অতিথিরা দ্রুত বাড়ি ফিরে যেতে পারেন। অপরদিকে যৌথ পরিবারের গৃহিণী মরিয়ম বেগম প্রতিদিন ছেলেমেয়েদের পছন্দ অনুযায়ী শুধু মাংস রান্না করেন। এদিকে ফাতেমা যিনি অন্য একটি যৌথ পরিবারের গৃহিণী প্রতিদিন মাছ-মাংস, শাকসবজি ছাড়াও মিষ্টিজাতীয় খাবার যেমন- ফিরনি পায়েস রান্না করেন।

Dhaka · 2019

মেনু কাকে বলে?
রান্নায় রেসিপি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
করিম সাহেব কোন পদ্ধতিতে খাবার পরিবেশন করেন? ব্যাখ্যা করো।
মরিয়ম বেগম ও ফাতেমার মেনু পরিকল্পনার মধ্যে কোন মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রান্নায় রেসিপি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

রান্নায় রেসিপি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মেনু কাকে বলে?

মেনু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সাকিরার মায়ের মন্তব্যটি বিশ্লেষণ করো।সাকিরার রেসিপি অনুযায়ী পুডিং প্রস্তুতপ্রণালি ব্যাখ্যা করো।মেনু তৈরিতে আবহাওয়া ও মৌসুম গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।বুফে পরিবেশন কাকে বলে?বয়স ও লিঙ্গভেদে কমলার সিদ্ধান্তই পারে সকলের প্রয়োজনীয় চাহিদা মেটাতে। তুমি কি এর রমলার কাজের লক্ষণীয় দিকসমূহ ব্যাখ্যা করো।মেনু পরিকল্পনায় বৈচিত্র্য সৃষ্টি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।খাদ্য পরিবেশন কাকে বলে?মরিয়ম বেগম ও ফাতেমার মেনু পরিকল্পনার মধ্যে কোন মেনু পরিকল্পনাটি স্বাস্থ্যসম্মত? করিম সাহেব কোন পদ্ধতিতে খাবার পরিবেশন করেন? ব্যাখ্যা করো।রান্নায় রেসিপি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।মেনু কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।