রান্নায় রেসিপি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: সুষম খাদ্য ব্যবস্থাপনার জন্য মেনু অর্থাৎ খাদ্য তালিকা তৈরি করা হয়। এই খাদ্য তালিকায় খাদ্যগুলো তখনই মুখরোচক, আকর্ষণীয় ও তৃপ্তিদায়ক হয়ে ওঠে যখন 'তা সঠিক পদ্ধতিতে রান্না করা হয়। রান্নার কাজটা সহজ মনে হলেও প্রায়ই দেখা যায়, কোনো না কোনো ত্রুটি থেকে যায়। একই পদ্ধতিতে এবং পরিমাণমতো উপকরণ দিয়ে রান্না করলে প্রতিবারই রান্না করা বস্তুর মান একই রকম রাখা যায়। এ কারণেই তৈরি হয়েছে রেসিপি। রেসিপি এমন একটা নির্দেশক, যা কীভাবে এবং কী কী উপকরণ কী পরিমাণ ব্যবহার করে রান্না করা হবে তার বিস্তারিত বিবরণ থাকে। তাই রেসিপির প্রয়োজন রয়েছে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১৩ : খাদ্য প্রস্তুত ও পরিবেশন · সৃজনশীল
রান্নায় রেসিপি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর