আয়ানের স্কাউট জাম্বুরির স্থানটি বাংলাদেশের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলের শ্রেণিভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: আয়ানের স্কাউট জাম্বুরীর স্থানটি বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বা চত্বরভূমির অঞ্চলের শ্রেণিভুক্ত। আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয়। এ সময়ের আন্তঃবরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছিল বলে মনে করা হয়। ভূগোলবিদদের মতে, প্লাইস্টোসিনকালের সোপানসমূহ তিন ভাগে বিভক্ত। যথা- বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এ স্থানের মাটি দেখতে ধূসর ও লাল বর্ণের। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর ও ভাওয়ালের সোপানভূমি গঠিত। এর আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ৩০ মিটার। মাটির রং লালচে ও ধূসর। উদ্দীপকের আয়ান নবম শ্রেণির একজন শিক্ষার্থী। সে বিদ্যালয়ের স্কাউটদলের সদস্য হিসেবে স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণ করে। এটি ঢাকার উত্তরের একটি জেলায় অনুষ্ঠিত হয়। আয়ান লক্ষ্য করে সেখানকার মাটি লালচে ও ধূসর বর্ণের। এরূপ বর্ণনায় বাংলাদেশের প্লাইস্টোসিনকালের স্থানসমূহের অন্তর্গত ভূপ্রকৃতির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কারণ এ অঞ্চলের মাটির রং হলো লালচে ও ধূসর।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
আয়ানের স্কাউট জাম্বুরির স্থানটি বাংলাদেশের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলের…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর