শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক দুর্যোগটি মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকে বর্ণিত দুর্যোগটি হলো ভূমিকম্প। ভূমিকম্প মোকাবেলায় নানা ধরনের প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। কখনো কখনো ভূপৃষ্ঠের কোনো অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হতে পারে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলা হয়। উদ্দীপকে ভূমিকম্পের মাধ্যমেই যমুনা নদীর উপত্তি ঘটে। সুতরাং উদ্দীপকে বর্ণিত দুর্যোগটি হলো ভূমিকম্প। ভূমিকম্পের জন্য যে সকল প্রস্তুতি নেওয়া উচিত তা হলো- যারা নতুন বাড়ি তৈরি করবেন তাদেরকে স্ট্রাকচার ও ডিজাইন করার সময় 'ন্যাশনাল বিল্ডিং কোড' অনুসরণ করতে হবে। দক্ষ প্রকৌশলীর তদারকির মাধ্যমে ভালো নির্মাণসামগ্রী ব্যবহার করে বাড়ি তৈরি করতে হবে। ইটের দেয়াল তৈরি করলে চার তলার উপরে ভবন না করা; ভবন দোতলার বেশি হলে প্রতিটি কোনায় ইটের মাঝখানে খাড়া ইস্পাতের রড ঢোকাতে হবে। প্রত্যেক জানালা ও দরজার পাশ দিয়ে খাড়া রড ঢোকাতে হবে। দরজা ও জানালা ঘরের কোনায় না হওয়াই ভালো। এ সতর্কতা অবলম্বন করলে ইটের দেয়ালের ভবনের প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। ভূমিকম্পের সময় দেয়ালে ফাটল ধরলেও ধসে পড়ার আশঙ্কা হ্রাস পাবে। অথচ এর জন্য খরচ মাত্র এক থেকে দুইভাগ বাড়বে। গ্রামাঞ্চলের টিনের ঘরগুলোর ভূমিকম্পের ক্ষতির আশঙ্কা কম। তবে মাটির দেয়ালের বাড়িঘরের ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা খুবই কম। এজন্য প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনাকুনিভাবে বাঁশ বা কাঠের বেসিং ব্যবহার করা যায়। যদি কোনো ভবনের প্রতিরোধ ক্ষমতা কম থাকে তবে ভবনটিকে নির্মাণের পর শক্তিশালী করার ব্যবস্থা করতে হবে। এজন্য কংক্রিট বিল্ডিং-এর জন্য অতিরিক্ত রড ব্যবহার করে কংক্রিট ঢালাই দিয়ে দুর্বল স্থানগুলোর আয়তন ও আকার বৃদ্ধি করা যেতে পারে। অনেক সময় ফেরো সিমেন্ট দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ভবনের নিচতলা সম্পূর্ণ খোলা রাখা উচিত নয়। সেমিপাকা ঘরগুলোর চারপাশে টানা দিয়ে বেঁধে রাখলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক দুর্যোগটি মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ গ্রহ…

উদ্দীপক

মনির ও কবির যমুনার পাড়ে বসে গল্প করছিল। মনির এক পর্যায়ে জানাল, প্রায় দুশো বছর আগে সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগের ফলে এ নদীটির সৃষ্টি হয়েছিল এবং গত চার হাজার বছরে উক্ত দুর্যোগের ধ্বংসলীলায় ১.৫০ কোটি লোক মারা যায়।

Mymensingh · 2023

উত্তর

লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত।

উত্তর

বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত বরেন্দ্রভূমি পুরাতন পলল হিসেবে আখ্যায়িত প্লাইস্টোসিনকালের পলল দ্বারা গঠিত। ভূতত্ত্বে মোটামুটি ২৫০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয়। ভূতত্ত্ববিদরা বলেন, এই সময় তুষার যুগ শেষে বরফগলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে বরেন্দ্রভূমি গঠিত হয়েছিল। তবে তাদের কারো কারো ধারণা, টেকটনিক তথা ভূগাঠনিক আলোড়নের ফলে উঁচু চত্বর গঠিত হয়ে বরেন্দ্রভূমির সৃষ্টি হয়েছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নদীটি হলো যমুনা নদী। বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র অন্যতম। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি এক সময়ে ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্বদিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো। কিন্তু ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত হয়। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী-বুড়িগঙ্গা। ধরলা ও তিস্তা বহ্মপুত্রের উপনদী। করতোয়া ও আত্রাই হলো যমুনার উপনদী। উদ্দীপকে মনির ও কবির যমুনার পাড়ে বসে গল্প করছিল। মনির এক পর্যায়ে জানাল, প্রায় দুশো বছর আগে সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগের ফলে এ নদীটির সৃষ্টি হয়েছিল এবং গত চার হাজার বছরে উক্ত দুর্যোগের ধ্বংসলীলায় ১.৫০ কোটি লোক মারা যায়। এখানে বর্ণিত যমুনা নদীটি ভূমিকম্পের মাধ্যমে সৃষ্টি হয়। এটি গোয়ালন্দের কাছে পদ্মানদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দুর্যোগটি হলো ভূমিকম্প। ভূমিকম্প মোকাবেলায় নানা ধরনের প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। কখনো কখনো ভূপৃষ্ঠের কোনো অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হতে পারে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলা হয়। উদ্দীপকে ভূমিকম্পের মাধ্যমেই যমুনা নদীর উপত্তি ঘটে। সুতরাং উদ্দীপকে বর্ণিত দুর্যোগটি হলো ভূমিকম্প। ভূমিকম্পের জন্য যে সকল প্রস্তুতি নেওয়া উচিত তা হলো- যারা নতুন বাড়ি তৈরি করবেন তাদেরকে স্ট্রাকচার ও ডিজাইন করার সময় 'ন্যাশনাল বিল্ডিং কোড' অনুসরণ করতে হবে। দক্ষ প্রকৌশলীর তদারকির মাধ্যমে ভালো নির্মাণসামগ্রী ব্যবহার করে বাড়ি তৈরি করতে হবে। ইটের দেয়াল তৈরি করলে চার তলার উপরে ভবন না করা; ভবন দোতলার বেশি হলে প্রতিটি কোনায় ইটের মাঝখানে খাড়া ইস্পাতের রড ঢোকাতে হবে। প্রত্যেক জানালা ও দরজার পাশ দিয়ে খাড়া রড ঢোকাতে হবে। দরজা ও জানালা ঘরের কোনায় না হওয়াই ভালো। এ সতর্কতা অবলম্বন করলে ইটের দেয়ালের ভবনের প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। ভূমিকম্পের সময় দেয়ালে ফাটল ধরলেও ধসে পড়ার আশঙ্কা হ্রাস পাবে। অথচ এর জন্য খরচ মাত্র এক থেকে দুইভাগ বাড়বে। গ্রামাঞ্চলের টিনের ঘরগুলোর ভূমিকম্পের ক্ষতির আশঙ্কা কম। তবে মাটির দেয়ালের বাড়িঘরের ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা খুবই কম। এজন্য প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনাকুনিভাবে বাঁশ বা কাঠের বেসিং ব্যবহার করা যায়। যদি কোনো ভবনের প্রতিরোধ ক্ষমতা কম থাকে তবে ভবনটিকে নির্মাণের পর শক্তিশালী করার ব্যবস্থা করতে হবে। এজন্য কংক্রিট বিল্ডিং-এর জন্য অতিরিক্ত রড ব্যবহার করে কংক্রিট ঢালাই দিয়ে দুর্বল স্থানগুলোর আয়তন ও আকার বৃদ্ধি করা যেতে পারে। অনেক সময় ফেরো সিমেন্ট দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ভবনের নিচতলা সম্পূর্ণ খোলা রাখা উচিত নয়। সেমিপাকা ঘরগুলোর চারপাশে টানা দিয়ে বেঁধে রাখলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মনির ও কবির যমুনার পাড়ে বসে গল্প করছিল। মনির এক পর্যায়ে জানাল, প্রায় দুশো বছর আগে সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগের ফলে এ নদীটির সৃষ্টি হয়েছিল এবং গত চার হাজার বছরে উক্ত দুর্যোগের ধ্বংসলীলায় ১.৫০ কোটি লোক মারা যায়।

Mymensingh · 2023

লালমাই পাহাড় কোথায়?
বরেন্দ্রভূমি সৃষ্টি হয়েছিল কীভাবে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত নদীটির গতিপথ বর্ণনা কর।
উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক দুর্যোগটি মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বরেন্দ্রভূমি সৃষ্টি হয়েছিল কীভাবে? ব্যাখ্যা কর।

বরেন্দ্রভূমি সৃষ্টি হয়েছিল কীভাবে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.লালমাই পাহাড় কোথায়?

লালমাই পাহাড় কোথায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুবাহ খুলনায় বসবাস করে। গ্রীষ্মের ছুটিতে নানাবাড়ি বগুড়ায় বেড়াতে গিয়ে লক্ষ করে সেখানকার ভূমিরূপ তার নিজের এলাকার মতো নয়। আবার বনভূমির মধ্যেও বেশ কিছু পার্থক্য দেখতে পায়। তার এলাকায় সুন্দরী, গরান, গোলপাতা ইত্যাদি বৃক্ষ জন্মে।

Mymensingh · 2023

ভূমিকম্প কাকে বলে?
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।
সুবাহ-র নানাবাড়ির ভূমিরূপের বর্ণনা দাও।
“সুবাহর জেলায় গড়ে উঠা বনভূমির অনুরূপই সারা দেশের বনভূমি”- তুমি কি একমত? সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ভূমিকম্প কাকে বলে?

ভূমিকম্প কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়া এপ্রিল মাসের দুপুরে বাড়ির সামনে পুকুর পাড়ে আমতলায় বসেছিল। অল্পবয়সী কিছু ছেলেমেয়ে পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে উষ্ণতা নিবারণ করছিল। সে উপরে তাকিয়ে দেখে গাছে এ বছর তেমন আম হয়নি। গত বছর সৃষ্ট ঘূর্ণিঝড় আমফানে তাদের আমবাগান প্রায় ধ্বংস হয়ে যায়। অনেকে তাদের বাড়িঘর ফসলাদি হারিয়ে পেশা পরিবর্তনে বাধ্য হয়।

Sylhet · 2023

কালবৈশাখী কাকে বলে?
নদীর নাব্যতা সংকট কীভাবে দূর করা যায়?
উদ্দীপকের সময়কাল বাংলাদেশের জলবায়ুর যে ঋতুর বৈশিষ্ট্য বহন করে তার ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাবলি বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার সাথে ওতোপ্রোতভাবে জড়িত- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.নদীর নাব্যতা সংকট কীভাবে দূর করা যায়?

নদীর নাব্যতা সংকট কীভাবে দূর করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কালবৈশাখী কাকে বলে?

কালবৈশাখী কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্য-১: লিমা তার মায়ের সাথে বহুতলা বিশিষ্ট শপিংমলে কেনাকাটা করতে যায়। কিছুক্ষণ পরে লিমা লক্ষ্য করে, শপিংমলটি কাঁপছে। শপিংমলের মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য রাস্তায় নেমে আসে। বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে চারদিকে অন্ধকার নেমে আসে। আশেপাশের ভবনগুলো হেলে পড়ে। রাস্তার মাঝে ফাঁটল দেখা দেয়। দৃশ্য-২: রাজনের মামা রাঙ্গামাটি শহরে চাকরি করেন। সেখানে বেড়াতে গিয়ে রাজন বড় লেক দেখতে পায়। একটি বড় বাঁধ দেওয়ার ফলে এই লেকটি তৈরি হয়। মূলত বিদ্যুৎ উৎপাদন করার জন্য এ বাঁধটি দেওয়া হয়।

Barisal · 2023

জলবায়ু কাকে বলে?
বাংলাদেশের উত্তরে পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন?
দৃশ্য-২ এ কোন ধরনের বিদ্যুৎ এর কথা ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
দৃশ্য-১ এ লিমার দেখা দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরসনে বপ্রস্তুতিমূলক পদক্ষেপ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত নদীটির গতিপথ বর্ণনা কর।বরেন্দ্রভূমি সৃষ্টি হয়েছিল কীভাবে? ব্যাখ্যা কর।লালমাই পাহাড় কোথায়?“সুবাহর জেলায় গড়ে উঠা বনভূমির অনুরূপই সারা দেশের বনভূমি”- তুমি কি একমত? সপক্ষে যসুবাহ-র নানাবাড়ির ভূমিরূপের বর্ণনা দাও।বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।ভূমিকম্প কাকে বলে?উদ্দীপকের ঘটনাবলি বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার সাথে ওতোপ্রোতভাবে জড়িত- বিশ্লেউদ্দীপকের সময়কাল বাংলাদেশের জলবায়ুর যে ঋতুর বৈশিষ্ট্য বহন করে তার ব্যাখ্যা কর।নদীর নাব্যতা সংকট কীভাবে দূর করা যায়?কালবৈশাখী কাকে বলে?দৃশ্য-১ এ লিমার দেখা দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরসনে বপ্রস্তুতিমূলক পদক্ষেপ আলোচনা কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।