বাংলাদেশের উত্তরে পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন?
উত্তর: বাংলাদেশের উত্তরাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা বেশি নয় বলে - এগুলোকে টিলা বলা হয়। বিভিন্ন শিলার সমন্বয়ে গঠিত ঢালবিশিষ্ট উঁচু স্থানকে পাহাড় বলে। - পাহাড়ের চেয়ে ছোট স্তুপকে টিলা বলে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের - পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার এবং উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ২৪৪ মিটার। কিন্তু উত্তরাঞ্চলের - পাহাড়গুলো অনেক ছোট। এগুলো মাত্র ৩০ থেকে ৯০ মিটার উঁচু। - উচ্চতা কম হওয়ার কারণে উত্তরাঞ্চলের পাহাড়গুলো টিলা নামে - পরিচিত।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের উত্তরে পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন?
উত্তর