বল ও কোটর সন্ধি – i. এক ধরণের পূর্ণ সচল সন্ধি ii. অস্থিটি বাঁকানো সম্ভব iii. অস্থিটির পার্শ্ব চালনা সম্ভব নয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: বল ও কোটর সন্ধিতে সন্ধিস্থলে একটি অস্থির মাথার মত গোল অংশ অন্য অস্থির কোটরে এমনভাবে স্থাপিত থাকে যাতে অস্থিটি বাঁকানো, পার্শ্ব চালনা এবং সকল দিকে নাড়ানো সম্ভবপর হয়। বল ও কোটর সন্ধি পূর্ণ সচল অস্থিসন্ধি। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ