'Q [গণিত] চিহ্নিত অংশটি অকার্যকর হলে কোন পদ্ধতিতে টেকসইভাবে কার্যকর করা যাবে বলে তুমি মনে করো?
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] চিহ্নিত অংশটি হলো নেফ্রনের মালপিজিয়ান অঙ্গ। এটি গ্লোমেরুলাস এবং বোম্যানস ক্যাপসুল এ দু'টি অংশে বিভক্ত। গ্লোমেরুলাস সক্রিয় ছাঁকন পদ্ধতিতে রক্তকে পরিশোধিত করে এবং নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থকে মূত্রের মাধ্যমে দেহ থেকে অপসারিত করতে সাহায্য করে। চিত্রের 'Q [গণিত] চিহ্নিত অঙ্গটি অকার্যকর হলে স্বাভাবিকভাবে রক্তের পরিশোধন বাধাগ্রস্ত হয়। এক্ষেত্রে টেকসইভাবে 'Q [গণিত] চিহ্নিত অংশটি কার্যকর করতে হলে কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে আমি মনে করি। পিতা-মাতা, ভাই-বোন বা নিকট আত্মীয়ের যে কোনো একটি সুস্থ কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে অকার্যকর 'Q [গণিত] কে টেকসইভাবে কার্যকর করা সম্ভব। প্রথমেই কিডনি প্রতিস্থাপনের পূর্বে দাতা ও গ্রহীতার টিস্যু ম্যাচ করে কিনা তা দেখে নিতে হয়। বর্তমানে পৃথিবীতে লক্ষ লক্ষ কিডনি বিকল রোগীর দেহে কিডনি সংযোজন বা প্রতিস্থাপন করে তাদের সুস্থ করে তোলা হচ্ছে। এ কারণেই আমার মনে হয় কিডনি প্রতিস্থাপনের মাধ্যমেই টেকসইভাবে চিত্রের 'Q [গণিত] চিহ্নিত অংশটিকে কার্যকর করা যাবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
'Q চিহ্নিত অংশটি অকার্যকর হলে কোন পদ্ধতিতে টেকসইভাবে কার্যকর করা য…
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

