উদ্দীপকে উল্লিখিত অঙ্গের কার্যকরী এককের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো মানবদেহের প্রধান রেচন অঙ্গ কিডনি। কিডনির ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যকরী একককে নেফ্রন বলে। নিচে নেফ্রনের গঠন বর্ণনা করা হলো: মানবদেহের প্রতিটি কিডনিতে প্রায় ১০-১২ লক্ষ নেফ্রন থাকে।। প্রতিটি নেফ্রন দুটি প্রধান অংশে বিভক্ত। যথা- ১. রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ এবং ২. কিডনির নালিকা বা রেনাল টিউবাল। ১. রেনাল করপাসল: নেফ্রনের অগ্রপ্রান্তকে রেনাল করপাসল বলে। এটি বৃক্কের কর্টেক্সে অবস্থিত এবং বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত। বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে। বোম্যান্স ক্যাপসুল দুইস্তরবিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটি অংশ। গ্লোমেরুলাস একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি। রেনাল ধমনি থেকে সৃষ্ট অ্যাপারেন্ট ধমনি ক্যাপসুলের ভিতরে ঢুকে প্রায় ৫০টি কৈশিকনালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকার সৃষ্টি করে। এসব জালিকার কৈশিকনালিগুলো মিলিত হয়ে ইফারেন্ট ধমনি সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। ২. কিডনির নালিকা বা রেনাল টিউব্যুল: বোম্যান্স ক্যাপসুলে অক্ষিয়দেশ থেকে সংগ্রাহী নালী পর্যন্ত বিস্তৃত চওড়া নালিটিকে রেনাল টিউব্যুল বলে। প্রতিটি রেনাল টিউব্যুল ৩টি অংশে বিভক্ত। যথা- গোড়াদেশীয় বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলির লুপ ও প্রান্তীয় প্যাঁচানো নালিকা। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঙ্গের কার্যকরী এককের বর্ণনা দাও।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

