জিবেরেলিন- i. উদ্ভিদের পাকা বীজে থাকে ii. বীজের সুপ্তাবস্থা দৈর্ঘ্য কমায় iii. উদ্ভিদ কাণ্ডের অতি বৃদ্ধি ঘটায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: জিবেরেলিন: জিবেরেলিন উদ্ভিদের পাকা বীজে থাকে তবে চারাগাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলেও তা দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ফলে উদ্ভিদ কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে। এ জন্য খাটো উদ্ভিদে এ হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়। ফুল ফোটাতে এবং বীজের সুপ্তাবস্থা দৈর্ঘ্য কমাতে এবং অংকুরোদগমে এর কার্যকারিতা রয়েছে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ