যে বিশেষ প্রক্রিয়ার কারণে সাদিয়ার রান্নাঘরে এমনটি ঘটেছে তার কৌশল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাদিয়ার হাতে সংঘটিত ক্রিয়াটি হলো প্রতিবর্তী ক্রিয়া। আর প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা ও স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বোঝায়। সাদিয়া রান্না করার সময় হঠাৎ গরম ঢাকনা হাতে লাগলে তাৎক্ষণিকভাবে হাত অন্যত্র সরে যায়। এটি একটি প্রতিবর্তী ক্রিয়া। এ ক্রিয়াটি যেভাবে ব্যাখ্যা করা যায় তা হলো গরম ঢাকনা হাতে লাগার সময় হাতের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইটসমূহ ব্যথার উদ্দীপনা গ্রহণ করে। এখানে ত্বক গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে। হাতের ত্বক থেকে এ উদ্দীপনা সংবেদী নিউরনের অ্যাক্সনের মাধ্যমে স্নায়ুকাণ্ডের ধূসর অংশে পৌঁছায়। স্নায়ুকাণ্ডের ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের অ্যাক্সন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুর ডেনড্রাইটে প্রবেশ করে। সংবেদী স্নায়ুর অ্যাক্সন ও আজ্ঞাবাহী স্নায়ুর ডেনড্রাইটের মধ্যবর্তী সিন্যাপসের মধ্য দিয়ে এ উদ্দীপনা পেশিতে প্রবেশ করে। মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুর নিউরনের ডেনড্রাইট থেকে উদ্দীপনা পেশিতে পৌঁছালে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশে পেশির সংকোচন ঘটে। ফলে উদ্দীপনাস্থল থেকে হাত দ্রুত আপনা আপনি সরে যায়। সুতরাং সাদিয়ার হাতে সংঘটিত ক্রিয়াটি স্বয়ংক্রীয়ভাবে নিয়ন্ত্রিত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
যে বিশেষ প্রক্রিয়ার কারণে সাদিয়ার রান্নাঘরে এমনটি ঘটেছে তার কৌশল ব্…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
