আসাদ সাহেবের উল্লেখিত সমস্যা দূরীকরণের জন্য রক্ত পরিশোধনের উপায়সমূহের মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আসাদ সাহেবের কিডনি বিকল হয়ে যায়। এই সমস্যা দূরীকরণের জন্য রক্ত পরিশোধনের উপায়সমূহের মধ্যে ডায়ালাইসিস সুবিধাজনক। বৃক্ক বিকল হয়ে গেলে বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধনের প্রক্রিয়াটি হলো ডায়ালাইসিস, যার মাধ্যমে একজন অসুস্থ ব্যক্তিকে সাময়িক সুস্থ রাখা সম্ভব। ডায়ালাইসিস প্রক্রিয়ায় রক্ত পরিশোধনের উপায় নিচে বর্ণনা করা হলো- সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। এ মেশিনটির ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কব্জির ধমনির সাথে ও অন্য প্রান্ত ঐ হাতের কব্জির শিরার সাথে সংযোজন করা হয়। ধমনি থেকে টিউবের মধ্য দিয়ে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। এর প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতর পুনরায় প্রবেশ করে। ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয়। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেনঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয় রক্ত পরিশোধিত হয়। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
আসাদ সাহেবের উল্লেখিত সমস্যা দূরীকরণের জন্য রক্ত পরিশোধনের উপায়সমূহ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

