থাইরয়েড গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে?
ক. থাইরক্সিন
খ. থাইমক্সিন
গ. ইনসুলিন
ঘ. প্রোজেস্টেরন
উত্তর: থাইরক্সিন
ব্যাখ্যা: থাইরয়েড গ্রন্থিঃ থাইরয়েড গ্রন্থি গলায় ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত। এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসরণ হয়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন (Thyroxine) সাধারণত মানবদেহে স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। থাইরয়েডের আরেকটি হরমোন কা্যালসিটোনিন (calcitonin) ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ