উদ্দীপকে উল্লিখিত 'P [গণিত] অংশটির অস্বাভাবিকতার ফলে সৃষ্ট রোগের লক্ষণ গুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-X-এর P অংশ দ্বারা অস্থিমজ্জাকে বোঝানো হয়েছে। লাল অস্থিমজ্জা থেকে লোহিত কণিকা সৃষ্টি হয়। এই অস্থিমজ্জার অস্বাভাবিকতার কারণে অনেক সময় লোহিত কণিকা তৈরি ব্যাহত হয় এবং অস্বাভাবিকভাবে শ্বেত রক্তকণিকা তৈরি হয়। ফলে সৃষ্টি হয় রক্তের ক্যান্সার বা লিউকেমিয়া। নিচে লিউকেমিয়া রোগের লক্ষণগুলো উল্লেখ করা হলো- i. এ রোগে আক্রান্ত হলে জ্বর দীর্ঘদিন স্থায়ী হয়। ii. রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়। iii. বুকে ব্যথা অনুভূত হয়। iv. নাক দিয়ে রক্ত পড়ে এবং পায়ের গিঁট ব্যথা হয়ে ফুলে যায়। v. লসিকা গ্রন্থি ফুলে যায়, হাত-পা কাঁপতে থাকে। vi. রোগী দূর্বল হয়ে পড়ে ও দেহত্বকে ছোট ছোট লালচে দাগ সৃষ্টি হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'P অংশটির অস্বাভাবিকতার ফলে সৃষ্ট রোগের লক্ষণ গু…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

