হরমোন সম্পর্কে সঠিক নয় কোনটি?
ক. সবাই উত্তেজক
খ. অতি অল্প নিঃসরণ হয়
গ. দেহের পরিস্ফুটন ঘটায়
ঘ. ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ করে
উত্তর: সবাই উত্তেজক
ব্যাখ্যা: হরমোনের বৈশিষ্ট্য: হরমোন অতি অল্প পরিমাণে বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় কাজ বা পদ্ধতি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে। এরা উত্তেজক বা নিস্তেজক হিসেবে দেহের পরিস্ফুটন, বৃদ্ধি এবং বিভিন্ন টিস্যুর কার্য নিয়ন্ত্রণ করে। ব্যক্তির আচরণ, স্বভাব এবং আবেগপ্রবণতার উপরও হরমোনের প্রভাব অপরিসীম। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ