মস্তিষ্কের কোন অংশ ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে? [কু.বো.'১৯]
ক. মেডুলা
খ. মধ্যমস্তিষ্ক
গ. সেরিব্রাম
ঘ. সেরিবেলাম
উত্তর: সেরিব্রাম
ব্যাখ্যা: সেরিব্রামের কাজ: ১.দেহের বিভিন্ন অংশে স্নায়ুতাড়না আদান প্রদানের উচ্চতর কেন্দ্র সেরিব্রাম। ২.এটি আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ৩.কোন উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া দিবে সে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ৪.সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্রমস্তিষ্কের বিবর্তন সর্বাধিক অগ্রগামী এবং সবচেয়ে বিকশিত। মস্তিষ্কের এ অংশই মানুষের বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (।গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ