চিত্র-R তে উল্লেখিত P চিত্রের অংশটির গঠন ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-R এ উল্লিখিত P চিত্রটি হলো DNA, যা একটি বংশগতির উপাদান। নিচে DNA এর গঠন বর্ণনা করা হলো- DNA দ্বিসূত্রক। দু'টি পলিনিউক্লিওটাইড সূত্র পরস্পরের সাথে লোহার সিঁড়ির মতো ডান দিকে প্যাঁচানো থেকে একটি ডাবল হেলিক্স গঠন করে। এ সিঁড়ির হাতল তৈরি হয় পাঁচ কার্বনবিশিষ্ট শর্করা (ডি-অক্সিরাইবোজ), নাইট্রোজেনঘটিত বেস ও অজৈব ফসফেট দ্বারা। DNA-এর নাইট্রোজেন বেসগুলো হলো এডিনিন, গুয়ানিন, থায়ামিন ও সাইটোসিন। একটি সূত্রের এডিনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে দু'টি হাইড্রোজেন বন্ড দ্বারা [গণিত] যুক্ত থাকে; আর গুয়ানিন অন্য সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত [গণিত] থাকে।হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন ৩৪°A দৈর্ঘ্য বিশিষ্ট। একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে ১০টি নিউক্লিওটাইড থাকে। তাই পার্শ্ববর্তী দু'টি নিউক্লিওটাইডের দূরত্ব ৩.৪°A। DNA ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র ২০°A।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
চিত্র-R তে উল্লেখিত P চিত্রের অংশটির গঠন ব্যাখ্যা করো।
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
