উদ্দীপকের চিত্র 'X [গণিত] এর গঠন বর্ণনা করো ।
উত্তর: উদ্দীপকের চিত্র –X হলো নিউক্লিয়াস। একটি সুগঠিত নিউক্লিয়াস নিচের অংশগুলোর সমন্বয়ে গঠিত- নিউক্লিয়ার ঝিল্লি: যে ঝিল্লি নিউক্লিয়াসকে ঘিরে রাখে তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। এটি দ্বিস্তর বিশিষ্ট এবং লিপিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত। এ ঝিল্লির মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে তাদেরকে নিউক্লিয়ার রন্দ্র বলে। নিউক্লিওপ্লাজম: নিউক্লিওঝিল্লির অভ্যন্তরে জেলির মতো যে বস্তু থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এতে নিউক্লিক এসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। নিউক্লিওলাস: নিউক্লিওপ্লাজমের মধ্যে অধিকতর উজ্জ্বল গোলাকার বস্তুই হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস RNA ও প্রোটিন দ্বারা গঠিত। প্রতিটি নিউক্লিয়াসে একটি বা দু'টি নিউক্লিওলাস থাকতে পারে। ক্রোমাটিন জালিকা: নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ সূক্ষ্ম সূতার ন্যায় অংশই হলো ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়ে ক্রোমোসোমে পরিণত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
উদ্দীপকের চিত্র 'X এর গঠন বর্ণনা করো ।
উদ্দীপক

Dinajpur · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর