সন্তানের লিঙ্গ নির্ধারণে চিত্র 'P [গণিত] ও. চিত্র 'Q [গণিত] এর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে চিত্র-'P [গণিত] এবং চিত্র-'Q [গণিত] দ্বারা মানুষের সেক্স ক্রোমোজোম (XX এবং XY) কে বুঝানো হয়েছে। সন্তানের লিঙ্গ নির্ধারণে 'P [গণিত] ও 'Q [গণিত] অর্থাৎ সেক্স ক্রোমোজোমের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো- মানবদেহে ক্রোমোজোম সংখ্যা ৪৬টি বা ২৩ জোড়া। এর মধ্যে ৪৪ টিকে বা ২২ জোড়াকে অটোজোম এবং এক জোড়াকে সেক্স ক্রোমোজোম বলা হয়। সেক্স ক্রোমোজোম দুটি X এবং Y নামে পরিচিত। জীবের লিঙ্গ নির্ধারণে এই সেক্স ক্রোমোজোম মুখ্য ভূমিকা পালন করে। স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোমই X ক্রোমোজোম অর্থাৎ XX। কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি X এবং অপরটি Y ক্রোমোজোম অর্থাৎ XY। স্ত্রীলোকদের ডিম্বাশয়ে ডিম্বাণু সৃষ্টির সময় যখন মিয়োসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি X ক্রোমোজোম লাভ করে। অপরপক্ষে, পুরুষে শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে X এবং অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে Y ক্রোমোজোম লাভকরে। ডিম্বাণু পুরুষের X বা Y ক্রোমোজোমবাহী শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। ফলে জাইগোটটি দু'টি X অথবা একটি X এবং একটি Y ক্রোমোজোম বিশিষ্ট হতে পারে। দুটি X নিয়ে যে শিশু জন্মাবে সে হবে একটি মেয়ে (XX) আর যে শিশু একটি X এবং একটি Y অর্থাৎ XY নিয়ে জন্মাবে সে হবে একটি ছেলে (XY)। এভাবেই ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয় অর্থাৎ লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম গরত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
সন্তানের লিঙ্গ নির্ধারণে চিত্র 'P ও. চিত্র 'Q এর ভূমিকা বিশ্লেষণ …
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
