উদ্দীপকের চিত্র: A এর গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র: A হলো ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান DNA। নিচে DNA অণুর গঠন বর্ণনা করা হলো- DNA ক্রোমোজোমের প্রধান উপাদান। DNA সাধারণত দ্বি-সূত্রকবিশিষ্ট পলিনিওক্লিওটাইডের সর্পিলাকার গঠন। একটি সূত্রক অন্যটির পরিপূরক। এতে পাঁচ কার্বনবিশিষ্ট শর্করা, নাইট্রোজেনঘটিত বেস ও অজৈব ফসফেট থাকে। এ তিনটি উপাদানকে একত্রে "নিউক্লিওটাইড” বলে। DNA ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। নাইট্রোজেন বেসগুলো দু'ধরনের। যথা- পিউরিন ও পাইরিমিডিন। এডিনিন (A) ও গুয়ানিন (G) হলো পিউরিন এবং সাইটোসিন (C) ও থায়ামিন (T) বেস হলো পাইরিমিডিন। একটি সূত্রের এডিনিন (A) অন্য সূত্রের থায়ামিন (T) এর সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত (A = T) থাকে এবং একটি সূত্রের গুয়ানিন (G) অন্য সূত্রের সাইটোসিনের (C) সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা (G = C) যুক্ত থাকে। অর্থাৎ এ বন্ধন একটি পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে। সুতরাং দুটি সূত্রের একটি অন্যটির পরিপূরক কিন্তু এক রকম নয়। হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন ৩৪ Å দৈর্ঘ্যবিশিষ্ট এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে ১০টি নিউক্লিওটাইড থাকে। সুতরাং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব ৩.৪ Å। DNA ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র ২০Å।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
উদ্দীপকের চিত্র: A এর গঠন বর্ণনা করো।
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
