উদ্দীপকের 'B [গণিত] চিহ্নিত অংশটি লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্রে 'B [গণিত] দ্বারা ক্রোমাটিন জালিকা বুঝানো হয়েছে। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়। তখন এদেরকে ক্রোমোজোম হিসেবে দেখা হয়। মানুষের লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমের (XX এবং XY) ভূমিকা অপরিসীম। নিচে লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমের ভূমিকা বিশ্লেষণ করা হলো— মানবদেহে ক্রোমোজোম সংখ্যা ৪৬টি বা ২৩ জোড়া। এর মধ্যে ৪৪ টিকে বা ২২ জোড়াকে অটোজোম এবং এক জোড়াকে সেক্স ক্রোমোজোম বলা হয়। সেক্স ক্রোমোজোম দুটি X এবং Y নামে পরিচিত। জীবের লিঙ্গ নির্ধারণে এই সেক্স ক্রোমোজোম মুখ্য ভূমিকা পালন করে। স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোমই X ক্রোমোজোম অর্থাৎ XX। কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি X এবং অপরটি Y ক্রোমোজোম অর্থাৎ XY। স্ত্রীলোকদের ডিম্বাশয়ে ডিম্বাণু সৃষ্টির সময় যখন মিয়োসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি X ক্রোমোজোম লাভ করে। অপরপক্ষে, পুরুষে শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক, শুক্রাণু একটি করে X এবং অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে Y ক্রোমোজোম লাভ করে। ডিম্বাণু পুরুষের X বা Y ক্রোমোজোমবাহী শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। ফলে জাইগোটটি দু'টি X অথবা একটি X এবং একটি Y ক্রোমোজোম বিশিষ্ট হতে পারে। দুটি X নিয়ে যে শিশু জন্মাবে সে হবে একটি মেয়ে (XX) আর যে শিশু একটি X এবং একটি Y অর্থাৎ XY নিয়ে জন্মাবে সে হবে একটি ছেলে (XY)। এভাবেই ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয় অর্থাৎ লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
উদ্দীপকের 'B চিহ্নিত অংশটি লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ…
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
