“উদ্দীপকের পদ্ধতি-১ মেন্ডেলের সূত্র (৩: ১) অনুসরণ করে"- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পদ্ধতি-১ এর [গণিত] বংশধরে মেন্ডেলের প্রথম সূত্রানুসারে লাল ও সাদা ফুলের অনুপাত ৩: ১ হবে। নিচে তা দেখানো হলো- লাল ফুল উদ্ভিদের বৈশিষ্ট্য সাদা ফুলের বৈশিষ্ট্যের উপর প্রকট। একটি লাল ফুল উদ্ভিদের সাথে একটি সাদা ফুল উদ্ভিদের ক্রস বা প্রজনন ঘটানো হলে প্রথম সংকর বা [গণিত] জনুতে সৃষ্ট সকল উদ্ভিদ লাল ফুল বিশিষ্ট হয়। পুনরায় [গণিত] জনুর সংকর লাল ফুল উদ্ভিদের মধ্যে স্বনিষেক ঘটালে দ্বিতীয় সংকর [গণিত] জনুতে সৃষ্ট উদ্ভিদের ৭৫% লাল ফুল এবং ২৫% সাদা ফুল বিশিষ্ট হয় অর্থাৎ লাল ও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের অনুপাত হয় ৩: ১। মেন্ডেলের বর্ণনা অনুযায়ী যে কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য একজোড়া ফ্যাক্টর (জিন) দায়ী থাকে। যদি লাল ফুল বিশিষ্ট উদ্ভিদের বৈশিষ্ট্যের জিনকে R এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের বৈশিষ্ট্যের জিনকে r ধরা হয় তাহলে উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্যের জিনোটাইপ হবে- লাল ফুলের উদ্ভিদ = RR সাদা ফুলের উদ্ভিদ = rr সংকর লাল ফুলের উদ্ভিদ = Rr লাল ফুলের উদ্ভিদের সাথে সাদা ফুলের উদ্ভিদের ক্রস বা প্রজনন ঘটানো হলে যে ফলাফল পাওয়া যাবে তা নিম্নে ছকের মাধ্যমে দেখানো হলো- [চিত্র] [গণিত] জনুতে প্রাপ্ত ফলাফলে দেখা যায় সৃষ্ট উদ্ভিদের মধ্যে ৭৫% লাল ফুলের উদ্ভিদ এবং ২৫% সাদা ফুলের উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত ৩: ১। উপরের আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকের পদ্ধতি-১ মেন্ডেলের সূত্র (৩: ১) অনুসরণ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
“উদ্দীপকের পদ্ধতি-১ মেন্ডেলের সূত্র (৩: ১) অনুসরণ করে"- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
জনুতে প্রাপ্ত ফলাফলে দেখা যায় সৃষ্ট উদ্ভিদের মধ্যে ৭৫% লাল ফুলের উদ্ভিদ এবং ২৫% সাদা ফুলের উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত ৩: ১।
উপরের আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকের পদ্ধতি-১ মেন্ডেলের সূত্র (৩: ১) অনুসরণ করে।