উদ্দীপকে N এর চেয়ে M বেশি ঝুঁকিপূর্ণ – বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের N রোগটি হলো বর্ণান্ধতা এবং M হলো থ্যালাসেমিয়া। বর্ণান্ধতার চেয়ে থ্যালাসেমিয়া যে কারণে বেশি ঝুঁকিপূর্ণ তা নিচে বিশ্লেষণ করা হলো- থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। লোহিত রক্তকোষ দুধরনের প্রোটিন দিয়ে তৈরি, ৫-গ্লোবিউলিন এবং B-গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষে এ দুটি প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে, যার ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে। এছাড়াও চাচাতো-মামাতো-খালাতো ভাইবোন বা অনুরূপ নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হলে এ ধরনের রোগে আক্রান্ত সন্তান জন্ম দেওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের আগেই মায়ের পেটে শিশুর মৃত্যু হতে পারে। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের পর প্রথম বছরেই জটিল রক্তশূন্যতা রোগে ভোগে। সাধারণত নির্দিষ্ট সময় পর পর রক্ত প্রদান এবং নির্দিষ্ট ঔষধ খাইয়ে থ্যালাসেমিয়া চিকিৎসা দেওয়া হয়। রোগীদের লৌহ সমৃদ্ধ ফল বা ঔষধ খেতে দেয়া হয় না, কারণ তা শরীরে জমে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করে। এছাড়া যকৃত নষ্ট হলে জন্ডিস, অগ্নাশয় নষ্ট হলে ডায়াবেটিস ইত্যাদি নানা প্রকার রোগ ও রোগলক্ষণ দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া রোগীর ৩০ বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম, যদি এসব সমস্যা একবার শুরু হয়। অপরদিকে বর্ণান্ধতার রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকে না। যখন কেউ কোন রং সঠিকভাবে চিনতে পারে না, সেটি হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। রং চেনার জন্য আমাদের চোখের স্নায়ু কোষে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে। কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ু কোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভার থাকে। যদি কারো একটি পিগমেন্ট না থাকে তখন সে লাল আর সবুজ রঙের পার্থক্য করতে পারে না। এটা সর্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা। উল্লেখ্য যে, একাধিক পিগমেন্ট না থাকার কারণে লাল এবং সবুজ রং ছাড়াও রোগী নীল এবং হলুদ রং পার্থক্য করতে পারে না। তাই বলা যায় যে, উদ্দীপকের N অর্থাৎ বর্ণান্ধতার চেয়ে M অর্থাৎ থ্যালাসেমিয়া বেশি ঝুঁকিপূর্ণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
উদ্দীপকে N এর চেয়ে M বেশি ঝুঁকিপূর্ণ – বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
